আমার হৃদয় তোমাকে কাছে পেতে চায়
- Nil Roy

কখনো যদি অশ্রুতে তোমার চোখ ভিজে যায়
আমি মুছে দেবো সেই অশ্রু আমার ভালবাসায়,
কেন অযথা রাগ করে
থাকো আমার থেকে দূরে
তাইতো বারবার আমার হৃদয় তোমাকে কাছে পেতে চায়।

তোমায় ভালবেসে
স্বপ্নের আবেশে
থাকি কেমন যানো হারিয়ে,
বলোনা কবে
স্বপ্ন সত্যি হবে
তোমার দু'হাত দেবে বাড়িয়ে,
তুমি মিশে আছো আমার নীল আকাশে
তুমি বসে আছো মনের সবুজ ঘাসে,
তাইতো বারবার আমার হৃদয় তোমাকে কাছে পেতে চায়।

তোমায় ভালবেসে
এই মধুমাসে
চারিদিকে লাগে শুধু অন্ধকার,
বলোনা কি করে
তোমার আদরে
আমি প্রতি মুহূর্তে ভিজবো বারবার,
তুমি মিশে আছো আমার নীরব নিশ্বাসে
তুমি বসে আছো মনের অদৃশ্য বাতাসে,
তাইতো বারবার আমার হৃদয় তোমাকে কাছে পেতে চায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।